নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সাতসকালে জনবসতি এলাকার জলাশয় থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর থানার কল্যাণপুর অঞ্চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিথর শরীরটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘনবসতিপূর্ণ জায়গায় এমন নৃশংস খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোপাগাছি এলাকায় একাধিক পরিবারের বসবাস। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার ভোর হতেই বিভিন্ন মানুষ কাজে বের হন। এমন সময় পূর্ব পাড়ার একটি পুকুরে সাদা রঙের একটি বড় বস্তা ভাসতে দেখেন এলাকাবাসী। দীর্ঘক্ষণ সেটি জলে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের। এরপর জলাশয়ের মালিক বাঁশের আঁকশি দিয়ে প্যাকেটটি পাড়ে টেনে তোলেন। ডাঙ্গায় আনতেই দেখা যায়, ব্যাগের ভিতর থেকে একটি মানুষের পা বেরিয়ে রয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বস্তার মুখ খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। ভিতরে পড়েছিল গলার নলি কাটা এক নারীর দেহ। তবে মৃতার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অফিসারদের প্রাথমিক ধারণা, ধারালো কোনো অস্ত্র দিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ঘাতকরা রাতের অন্ধকারে মরদেহটি প্লাস্টিকের আবরণে ভরে জলে ফেলে দিয়ে চম্পট দিয়েছে।
এলাকার বাসিন্দা রণজিৎ মন্ডল জানান, 'আমি সকাল ১০টা নাগাদ এই বিষয়ে জানতে পারি। পুলিশ এসে প্যাকেট খোলার পর দেখলাম শরীরের বিভিন্ন অংশ কাটা। মুখ দেখে বোঝা গেল উনি একজন মহিলা, তবে তিনি এই এলাকার মানুষ নন। এটি জনবহুল জায়গা, তাই সবাই প্রচণ্ড ভয়ে রয়েছেন। সন্ধ্যার পরও এখানে ছেলেমেয়েরা যাতায়াত করে। প্রশাসনের কাছে অনুরোধ করব এলাকায় যাতে সুরক্ষা জোরদার করা হয়। পাশাপাশি রাতে যেন নিয়মিত টহলদারির ব্যবস্থা থাকে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের