নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সুপারের বিরুদ্ধে মহিলা ও শিশুদের মারধরের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা বাংলোর সামনে পথ অবরোধে নামেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ১০ জন।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত সোমবার রাতে, কালীপুজোর সময়। অভিযোগ, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বাংলোর বাইরে কিছু স্থানীয় বাসিন্দা বাজি ফাটাচ্ছিলেন। তাতে অসুবিধা হচ্ছিল পুলিশ সুপারের পোষ্য কুকুরদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিস্থিতি। অভিযোগ, হাফপ্যান্ট, গেঞ্জি এবং মাথায় ফেট্টি বেঁধে নিজেই রাস্তায় নেমে বাজি ফাটানো স্থানীয়দের উপর লাঠিচার্জ করেন পুলিশ সুপার। এতে বেশ কয়েকজন মহিলা ও শিশু আহত হন। তাদের শরীরের বিভিন্ন অংশে চোট লাগে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা বাড়তে থাকে এলাকায়। স্থানীয় বাসিন্দারা কোচবিহারের ৯ নম্বর ওয়ার্ডের রেলগুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলোর সামনে পথ অবরোধে বসেন। দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকে, পুলিশের সঙ্গে বচসাও হয়। অবশেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১০ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক আইনজীবী মহিলাও রয়েছেন।
বুধবার ধৃতদের কোচবিহার আদালতে পেশ করা হলে তিনজন মহিলার জামিন মঞ্জুর করে আদালত। তবে পাঁচজনকে পুলিশ হেফাজতে ও দুজনকে জেলা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। যদিও মারধরের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি সাফাই দিয়ে জানান, অনেক মধ্যরাত পর্যন্ত বাজি ফাটানো হচ্ছিল। পুলিশ ফোর্স পাঠিয়ে মানা করা হলেও তারা শোনেনি। পরে সে নিজে গিয়ে কথা বলে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের