নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জাল করার অভিযোগ উঠেছে কাঁথির এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
সূত্রের খবর, কাঁথি থানার সিভিক ভলান্টিয়ার ধনঞ্জয় করনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন। ঘটনার তদন্তে নেমে সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করনের নাম উঠে আসে।
এরপরই গ্রেফতার করা হয় কাঁথি থানার সিভিক ভলান্টিয়ার ধনঞ্জয় করনকে। ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়। পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেফতার তারই প্রমাণ।
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...