নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পথ দুর্ঘটনায় গুরুতর জখম যুবকের চিকিৎসায় ক্ষতিপূরণ-সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল সদাইপুর থানা এলাকায়। বর্তমানে আহত যুবক দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তাপাসপুর মোড়ে একটি চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন স্থানীয় এক যুবক। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘাতক গাড়ি-সহ দুই অভিযুক্তকে আটক করলেও রাতের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা প্রথমে ঘটনার কথা স্বীকার করলেও প্রভাব খাটিয়ে থানা থেকে ছাড়া পেয়ে যায়। এর প্রতিবাদে ও আহত যুবকের চিকিৎসার জন্য ক্ষতিপূরণের দাবিতে শনিবার পথ অবরোধ করেন স্থানীয়রা। যার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারী এক মহিলা জানান, ‘গাড়িচালক ধরা পড়ার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্রভাব খাটিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ছেলেটা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা গরিব মানুষ, আমরা শুধু চাই ছেলেটা সুস্থ হয়ে ফিরে আসুক। আহতের চিকিৎসার জন্য আমাদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের শাস্তি দিতে হবে'।
অন্য এক বিক্ষোভকারী ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘প্রভাবশালী বলে তারা ছাড়া পেয়ে গেল? তাহলে সাধারণ মানুষের জীবনের কি কোনো দাম নেই? ছেলেটার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন। আমরা নিজেরা চাঁদা তুলে কিছুটা টাকা জোগাড় করেছি। গাড়ির মালিক একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেনি। পুলিশ থানায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের