নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - জেল হেফাজত বেরোতেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল বাংলাদেশি কয়েদি। শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসতেই সেখান থেকে চম্পট দিল বাংলাদেশি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুঙ্গে।
সূত্রের খবর , শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের একাধিক কয়েদির সঙ্গে রবিউল ইসলাম নামে ওই বাংলাদেশি কয়েদিকে আনা হয়েছিল। শারীরিক পরীক্ষা শেষে পুলিশ প্রিজন ভ্যানে তোলার সময় আচমকাই বহরমপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের হাত ছুটিয়ে পালিয়ে যায় ওই কয়েদি। ঘটনার প্রত্যক্ষদর্শী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় নাসিরুদ্দিন শেখ।
নাসিরুদ্দিন জানান , "দুপুরে আমি হোটেলে বসে ভাত খাচ্ছিলাম। সেই সময় এক নম্বর গেট থেকে দেখি এক জন কয়েদিকে ছুটে পালিয়ে গেছে।পিছনে ‘ধর-ধর’ বলে চিৎকার করতে করতে এক সিভিক ভলান্টিয়ার দৌড় দেয়। তার পেছনে আরও এক জন পুলিশকে ছুটতে দেখেছি। এরপর আমি জানিনা। তবে শুনলাম ও নাকি পালিয়ে গেছে। ওকে খোঁজার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।"
ঘটনা প্রসঙ্গে বহরমপুর থানার আইসি সুজিত সিংহ বলেন, "ঘটনাটি আমি শুনেছি। তবে কীভাবে ঘটল আমার জানা নেই। ওই কাজে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল কি না, সে বিষয়েও আমার কাছে কোনও তথ্য নেই। কারণ ওই দিনই আমি বহরমপুর থানার দায়িত্ব নিয়েছি। বাকি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ঘটনা সত্যি হয় তাহলে কয়েদিকে খুঁজে বার করা হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের