নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আইনজীবীর। বুধবার দুপুরে বারাসাত কোর্টের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইনজীবীরা। অভিযোগ , কোর্ট চত্বর থেকে আসামিকে গ্রেফতার করার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।
সূত্রের খবর , বিধাননগর সাউথ থানার একটি খোরপোষ মামলার অভিযুক্তকে পাকড়াও করতে বারাসাত থানার সামনে যায় পুলিশ। অভিযুক্তকে দেখেই তাকে গ্রেফতার করার চেষ্টা করে তারা। তবে অভিযুক্তের আইনজীবীর দাবি এইভাবে আদালত চত্বর থেকে গ্রেফতার করা আইনবিরুদ্ধ। পুলিশ বিষয়টি ভালভাবে না নেওয়ায় বচসায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।

ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , অভিযুক্তকে ধরতে গেলে বাঁধা দেয় আইনজীবী। পুলিশকে ধাক্কা মেরে তার মক্কেলকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই উকিল। সেখানে পুলিশ দাবি করছেন , আদালতের বাইরেও তাকে ধরতে গিয়ে বাঁধা দেওয়া হয়। তাই অভিযুক্তকে কোনোভাবে ধরতেই হবে।
ঘটনা প্রসঙ্গে এক আইনজীবী জানিয়েছেন , "আমার মনে হয় কোনো অভিযুক্ত যখন আদালতে তার উকিলের সঙ্গে বেল চাইতে আসেন তখন সবটাই আদালতের ওপর নির্ভর করে। সেখানে পুলিশের এসে গ্রেফতার করতে চাওয়াটা খুব একটা ভাল নয়। কারণ , আদালত ঠিক করবে তার সঙ্গে ঠিক কি করা উচিত। তবে এই মুহূর্তে আমার কাছে কোনো অভিযোগ নেই। আমি সবটাই সোশ্যাল মিডিয়ায় দেখে বলছি। আসলে বিষয়টা ভীষণই বিতর্কিত। আমি পুরো বিষয়টা এখনও জানিনা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের