নিজস্ব প্রতিনিধি , মালদহ - নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ঘটনা রাজ্যে নতুন না। এর আগেও বহু জায়গায় নিষিদ্ধ কাফ সিরাপের ফলে মৃত্যু হয়েছে বহু মানুষের। আবারও পুলিশের জালে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ এবং বি.এসএফ পৃথক পৃথক অভিযানে ধরা পড়ল তিন পাচারকারী। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচার করত তারা। বৃহস্পতিবার ধৃত তিনজনকেই পেশ করা হয়েছে মালদহ আদালতে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মালদহে বেআইনি ভাবে কাফ সিরাপ পাচারের খবর ছিল তাদের কাছে। তাই পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করে। বুধবার রাতে মালদা থানার পুলিশ রায়পুর এলাকায় অভিযান চালিয়ে আফসার সেখ এবং নাসিরুল সেখ নামে দুজন পাচারকারীকে গ্রেফতার করে। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ একটি চার চাকা গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ গাড়ি চালক মোবারক সেখকে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুযায়ী ধৃত তিনজনই বাংলাদেশে কাফ সিরাপ পাচার চক্রের সক্রিয় সদস্য।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের