নিজস্ব প্রতিনিধি , হুগলি - পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির ৪০ ঘণ্টার মধ্যে বেশকিছু পদক উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে আরও একজনকে আটক করে ১৩টি পদক উদ্ধার করে উত্তরপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার ফের বুলা চৌধুরীকে ডেকে বাকি পদক শনাক্ত করানো হয়। অবশেষে নিজের অন্যতম বহু মূল্যবান পদক ফিরে পেয়েছেন বুলা দেবী।
প্রথমে ২৯৫টি পদক উদ্ধার সহ বেশকিছু দুষ্কৃতিকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। এই তদন্ত বাহিনীর পরিচালনায় ছিলেন শ্রীরামপুর থানার আইসি অমিতাভ সান্যাল। বুধবার রাতে আরও এক চোরকে পাকড়াও করে ১৩টি পদক উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাকেই মূল অভিযুক্ত হিসেবে অনুমান করা হয়। এবার বৃহস্পতিবার ফের সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ।
প্রথম পদকগুলো ফিরিয়ে দেওয়ার পর ডিসিপি অর্নব বিশ্বাস বুলা দেবীকে আশ্বাস দেন , খুব শীগ্রই বাকি সম্মানগুলি ফিরিয়ে দেবেন। পুলিশ তার প্রতিশ্রুতি রেখেছে। চুরির যাবতীয় সামগ্রী ছিল মহম্মদ চাঁদ নামে এক ব্যক্তির কাছে। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। বুলা চৌধুরীর অন্যতম সম্মানীয় ছোট পদ্মশ্রী পদকটি এবার সফলভাবে উদ্ধার করা হয়েছে। মোট ৩০৮টি পদক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ফের বুলা দেবীকে ডিসিপি অফিসে ডেকে পদক শনাক্ত করানো হয়। যার মধ্যে ছিল পদ্মশ্রী ছোট পদকটি। পদকটি ফের গলায় পড়ে দেখেন বুলা দেবী। এরপর শনাক্ত করেন। পদকটি পেয়ে ভীষণই উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় সাঁতারু। উল্লেখ্য, গত ১৫ই আগস্ট বলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। অর্থ্যাৎ, এক সপ্তাহের মধ্যেই চুরির কিনারা ওরে ফেলল জেলা পুলিশ।
বুলা দেবী বলেছেন , "ছয় বছর বয়স থেকে সাঁতার শিখেছি। সাফ এশিয়ান গেমস পদক , অর্জুন পুরস্কার সহ পদ্মশ্রী পেয়েছি। সেসব চুরি যাওয়ায় ভীষণই মন ভেঙে যায়। তবে পুলিশ যেভাবে কাজ করেছে তার জন্য তাদেরও মেডেল প্রাপ্য। এই পদক শুধু আমার নয়, সারা দেশের।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের