নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পুণেতে পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বরাবাজারের বাসিন্দা সুখেনের দেহ উদ্ধারের পর রাজনৈতিক তরজা চরমে উঠেছে। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই খুন হতে হয়েছে তাকে। তবে পুণে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন দাবি, মত্ত অবস্থায় বচসার জেরেই মৃত্যু। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বাড়ছে।
৩১ বছর বয়সি সুখেন মাহাতো কাজের সূত্রে মহারাষ্ট্রের পুণেতে ছিলেন। ঘটনার পর আমিন সওকত শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুণে গ্রামীণ পুলিশের সুপার সন্দীপ গিল জানিয়েছেন, ভাষাগত বিদ্বেষের কোনও প্রমাণ এখনও মেলেনি। পুণে পুলিশের FIR অনুযায়ী, ঘটনার দিন সুখেন কারখানায় কাজে যাননি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় একটি স্থানে গিয়ে তিন যুবকের কাছে দাঁড়ান। সেখানে মোবাইলে কিছু দেখছিলেন তারা। সুখেন তা দেখতে ঝুঁকে পড়লে বচসা শুরু হয়।
সেই সময় আচমকাই এক যুবক ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা মারে। এরপর দুজনই ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যান। পুলিশের অনুমান, ওই বচসা থেকেই মারধর ও মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। সংশ্লিষ্ট দুই তরুণের খোঁজ চলছে। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভাষাগত কারণে এই খুন। মৃতের ভাই তুলসীরাম জানিয়েছেন, FIR তার সম্মতিতে দায়ের হয়েছে। শুক্রবার মৃতের পরিবারের পাশে দাঁড়াতে পুরুলিয়ার বরাবাজারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের