68c2524f77ceb_IMG_6532
সেপ্টেম্বর ১১, ২০২৫ দুপুর ১০:১৬ IST

পুরী না গিয়েও পুরীর স্বাদ! চুঁচুড়ার দুর্গোৎসবে জগন্নাথ ধাম

নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজোয় এবার একের পর এক চমক। পুরীর ধাম এখন জেলাতেই। চুঁচুড়ার কারবালা মোড়ের মন্ডপে জীবন্ত হয়ে উঠছে জগন্নাথ ধাম। ৬৯তম বর্ষে বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি গড়ে তুলছে পুরীর আদলে এক অনন্য মন্ডপ, যেখানে দর্শনার্থীরা অনুভব করবেন সত্যিকারের জগন্নাথ ধামের আবহ।

জগন্নাথ মন্দিরের আদলে সেজে উঠছে মণ্ডপ 
দর্শনার্থীদের জন্য বিশেষ  রন্ধনশালার আয়োজন 

সূত্রের খবর, মন্ডপ সজ্জা থেকে রন্ধনশালা, সবকিছুতেই থাকছে পুরীর আবহ, যা এ বছরকে করে তুলছে আরও  ব্যতিক্রমী। মন্ডপশিল্পী সৌরভ ঘোষের তত্ত্বাবধানে টানা ছয় মাস ধরে তৈরি হচ্ছে এই শিল্পকীর্তি। ফাইবার, প্লাস্টার অফ প্যারিস, প্লাইসহ নানা উপকরণে গড়ে উঠছে মন্ডপ। প্রায় ছমাস ধরে ৬৫ জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে মন্ডপে জীবন্ত হয়ে উঠছে পুরীর আবহ। শিল্পী আকবর আলীর কথায়, “এটি দর্শনার্থীদের কাছে হবে এক বিশেষ বার্তা বহনকারী সৃষ্টি।”

৬৫ জন  শ্রমিকে হাতের যাদুতে সেজে উঠছে মণ্ডপ 

মন্ডপে থাকবে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আগামী চতুর্থীতে তাদের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শুরু হবে পূজা অর্চনা। উদ্যোক্তাদের আশা, যারা পুরী বা দীঘা যেতে পারেননি, তারা এখানেই সেই অভিজ্ঞতা পাবেন।এবারের বড় চমক দুর্গা প্রতিমা। উড়িষ্যার বালাসোর থেকে বিশেষ পাথরের প্রতিমা আনা হচ্ছে, যা প্রথমবারের মতো হুগলির মাটিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে।

শিল্পী আকবর আলী

শুধু তাই নয়, মন্ডপের পাশে তৈরি হচ্ছে পুরীর রন্ধনশালার প্রতিরূপও। পুরী থেকে আনা হবে রন্ধনশিল্পী ও সেবাইত, যারা প্রতিদিন চার প্রহরে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করবেন। হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে রান্নার ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করা হবে এখানে। ভোগের স্বাদ গ্রহণ করতে পারবেন সাধারণ দর্শনার্থীরাও।

কমিটির অন্যতম উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্ত বলেন, “চুঁচুড়ায় প্রথমবারের মতো পাথরের দুর্গা প্রতিমা ও জগন্নাথ ধামের আদলে মন্ডপ। এছাড়াও যেই পাথরে প্রভু জগন্নাথ দেব তৈরি হয়ে সেই একই পাথরে তৈরি হবে এচবরের বিশেষ দুর্গা প্রতিমা, যা দর্শনার্থীদের কাছে হয়ে উঠবে বিশেষ আকর্ষণ।”

ইন্দ্রজিৎ দত্ত 

পুরো আয়োজনের বাজেট ধরা হয়েছে প্রায় ৩৬ লক্ষ টাকা। আগামী চতুর্থীতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই অনন্য দুর্গোৎসবের দরজা।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের