নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - একটা সময় এসে সকলেই বাংলাভাষাকে অসম্মান করেন।কারণ ছাড়াই এহেন কাজ করে থাকেন অনেকেই। নিজেদের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে সকলেই ভাবেন ইংরেজি ব্যবহার। না করলে হয়তো কদর পাবেন না। যেমন ব্যবসায়ীরা। কেকের দোকান , পাথর - টাইলস , ফ্রিজ বলুন বা কোনো বৈদ্যুতিক দোকান সকলেই ইংরেজি নাম ব্যবহার করেন। অথচ পুরসভা আগেই নির্দেশ দিয়েছিল কোনো ইংরেজি নাম ব্যবহার করা যাবে না। তবুও সেসব উড়িয়ে দিয়ে রমরমিয়ে ব্যবসা করে চলেছেন কিছু দোকানি।
শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব প্রায় তিন মাস আগেই বলেছিলেন , দোকানে বোর্ড লাগালে তা যেন বাংলায় হয়। যাতে বাংলা ভাষার চর্চাটা অনেক বৃদ্ধি পায়। যে সময়ে বাংলা ভাষা অপমানিত হচ্ছে ঠিক সেই সময় যেন পরিচিতি পায় অনেক বেশি। তবে সেসব পাত্তা না দিয়ে সকলেই নিজের দিকটা দেখতেই ব্যস্ত। এমনকি কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র। তবুও অমান্য করা হয়েছে তার নির্দেশ। শিলিগুড়ি বিধান মার্কেটের অধিকাংশ দোকানেই লাগানো ইংরেজি নামের বোর্ড।
এমনকি 'টক টু মেয়র' এর মাধ্যমেও এই ইংরেজি ভাষা নিয়ে বেশকিছু অভিযোগ জমা দেওয়া হয়। তবে সেসবে কান দেননি কেউই। জিজ্ঞেস করলেও তাদের তরফে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। নববর্ষের সময়েই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোনো লাভ হয়নি। এক কান থেকে শুনে আরও এক কান থেকে বের করে দিয়েছেন তারা। সকলেই তাদের ব্যবসার দিকে তাকাতে ব্যস্ত।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের