নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - পদ্ম শিবিরের পাখির চোখ বাংলা দখল। এর আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা বিজেপির। শুক্রবার পরিবর্তন যাত্রার আগে ধুন্ধুমার কাণ্ড পুরুলিয়ায়। বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এবং তাঁর অনুগামীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টির অভিযোগ উঠেছে। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ায়।
সূত্রের খবর, এদিন বিকেলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় ঢুকবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। এলাকায় দলীয় পতাকা লাগাতে যান বিধায়ক বানেশ্বর মাহাতো ও দলের নেতা-কর্মীরা। অভিযোগ, দলীয় পতাকা বাঁধতে বাধা দেয় স্থানীয়রা। পাল্টা প্রতিবাদ করেন বিজেপি নেতা-কর্মীরাও। শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। অভিযোগ, পাথর ছোড়ে স্থানীয়রা। সংঘর্ষে আহত হন ৫ জন বিজেপি নেতা-কর্মী। তাঁদের বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর অভিযোগ, “রসুলডি আমরা পতাকা বাঁধতে গিয়েছিলাম। যখন পতাকা বাঁধছিলাম তখন প্রচুর মানুষ লাঠিসোঁটা, টাঙ্গি, তরোয়াল নিয়ে দৌড়ে আসে। আমাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। আমাদের দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।“ গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের