নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বর্তমানে রাজ্য জুড়ে SIR আবহ। এরইমধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে BLO এর তৃণমূল যোগ। ফের BLO র তৃণমূল যোগের অভিযোগ উঠল ১৬৬ নম্বর বুথের BLO ষষ্ঠী কোড়ার বিরুদ্ধে। BLO ষষ্ঠী কোড়ার বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে বিজেপি। একইসঙ্গে, কমিশনের কাছে তাকে অপসারণের দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১৬৬ নম্বর বুথের BLO ষষ্ঠী কোড়া। বর্ধমান পুরসভার কর্মী তিনি পাশপাশি তিনি নাকি তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ ও সক্রিয় তৃণমূল কর্মী। জেলা বিজেপির অভিযোগ, ষষ্ঠী কোড়া নিয়মিত তৃণমূলের কর্মসূচি, মিছিল ও সভায় যোগ দেন এবং ফেসবুকে সেসবের লাইভ ভিডিও করেন। ফলে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
বিজেপির দাবি, একজন সক্রিয় রাজনৈতিক দলের কর্মী কোনোভাবেই BLO পদে থাকতে পারেন না, কারণ এতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। জেলা বিজেপি নেতৃত্ব কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে এবং অবিলম্বে ষষ্ঠী কোড়াকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছে।
অন্যদিকে, তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, 'সব BLO-ই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারেন। কিন্তু কমিশন যাকে দায়িত্ব দিয়েছে, তিনি কমিশনের নিয়ম মেনে কাজ করবেন।' পাশপাশি, অভিযুক্ত BLO ষষ্ঠী কোড়াও জানিয়েছেন, তিনি নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করছেন। তার কথায়, 'কমিশন আমাকে কাজ দিয়েছে, আমি নির্দেশ মেনেই কাজ করছি। রাজনৈতিক অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।'
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...