নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বিজেপিকে রুখতে সমবায় ভোটে এক হয়েছিল তৃণমূল সিপিআইএম। রবিবার চণ্ডীপুরের গোবর্ধনপুর সমবায় সমিতির ভোট ছিল। সেখানেই জোট বেঁধে জয়ী হল বাম-তৃণমূল। সমীকরণ অপ্রত্যাশিত হলেও ৯ টি আসনেই হয়েছে বাম-তৃণমূল জোটের। খাতা খুলতে ব্যর্থ বিজেপি।
সমবায়কে বাঁচাতেই এই জোট বলে দাবি জানিয়েছে তৃণমূল। গোবর্ধনপুর সমবায় সমিতিতে মোট ৯টি আসন রয়েছে। ভোটার প্রায় ৯৫০ জন। সমবায় নির্বাচনগুলিতে কোনও রাজনৈতিক দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে না। দলীয় প্রতীকেও ভোট হয় না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা ভোটে লড়েন।
বিজেপি নেতা বিপ্লব মন্ডল বলেন , "লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। আমাদের ৯ প্রার্থী খুব লড়াই করেছে। তৃণমূল বামেদের জোট জয়লাভ করেছে ঠিকই তবে আমি একটাই কথা বলতে চাই তৃণমূলের ভীষণই দুরবস্থা। কারণ , একটা সমবায় ভোটেও তারা পুরো প্রার্থী দিতে পারছেনা।"
তৃণমূল নেতা স্নেহাংশু পণ্ডিত জানিয়েছেন , "সম্পূর্ণটাই সমবায়রাই জয়লাভ করেছে। ৯ টি আসনেই জিতেছে। আর পুরোটাই তৃণমূল প্যানেলে জিতেছে। এটা কোনো জোট নয় এখানে সমবায়কে বাঁচানোর স্বার্থে সমবায়রাই ভোট করেছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের