নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বহুজাতিক সংস্থার ঠান্ডা পানীয় খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল শিশু। অভিযোগ, সিলবন্ধ প্যাকেটের ভেতর থেকে বেরিয়েছে পোকা। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর এলাকায়। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট সংস্থার গাফিলতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরের বাসিন্দা রজত দাস পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী অঞ্জলী দাস পাশের দোকান থেকে সন্তানের জন্য একটি নামজাদা বহুজাতিক সংস্থা ‘ফ্রুটি’র সিল করা ঠান্ডা পানীয়ের একটি পাউচ কিনে আনেন।

বুধবার সকালে শিশুটি ওই পানীয় গ্রহণ শুরু করার কিছুক্ষণের মধ্যেই প্যাকেটের ভিতর থেকে একটি পোকা বেরিয়ে আসতে দেখে। সঙ্গে সঙ্গেই বিষয়টি সে বাড়ির সদস্যদের জানায়। এমন দৃশ্য দেখে বাবা-মাও বিস্মিত হয়ে পড়েন। অভিযোগ, তার কিছু সময় পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।
তড়িঘড়ি অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডা. বি.এন. বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ওই শিশু। এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারাও। যে দোকান থেকে পানীয়টি কেনা হয়েছিল, তার মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাচ্চাটির পরিবার।
রজত দাস জানান, 'আমরা চাই বাচ্চাদের জন্য এই ধরনের কাগজের প্যাকেটজাত খাবার বন্ধ করা হোক। আজ আমাদের ছেলে অসুস্থ হয়েছে। ভবিষ্যতে অন্য কারও সন্তান যেন এমন পরিস্থিতির মুখে না পড়ে। আপাতত থানায় দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করেছি। প্রশাসনের উপর ভরসা রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের শাস্তি চাই'।
অঞ্জলী দাস বলেন, 'আমি পাশের পাড়ার দোকান থেকে ফ্রুটি কিনে নিয়ে এসেছিলাম। সকালবেলা ছেলে খেতে খেতে প্যাকেট থেকে পোকাটি বেরিয়ে আসে। বিষয়টি দেখাতে দোকানে নিয়ে গেলে তিনি প্রথমে বলেন হয়তো সাপের বাচ্চা। এরপর থেকেই ছেলের বমি শুরু হয়। এখন হাসপাতালে স্যালাইন চলছে। যেখান থেকে এই জিনিস নেওয়া হয়েছে, তার উপযুক্ত শাস্তি চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের