নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুই দিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে যান মতুয়া ভক্তরা। তবে বিহার থেকে ফেরার পর তারা অভিযোগ জানিয়েছেন, তাদের ভুল বোঝানো হয়েছিল এবং রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়েছে।
সূত্রের খবর, বনগাঁ থেকে ১০-১৫ জনের মতুয়া দল বিহারে রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে গিয়েছিল। দেখা করার সময় একটি ছবি তোলা হয়, যেখানে ব্যানারে লেখা ছিল, 'SIR-এ বিপদ, কংগ্রেসে নিরাপদ।' এই ছবি নিয়ে রাজনীতিতে জল্পনা তৈরি হয়। তবে বিহার থেকে ফেরার পর তারা অভিযোগ করেন, স্থানীয় বিজেপি নেতা তপন হালদার তাদের ভুল বোঝিয়ে সেখানে পাঠিয়েছিলেন। তারা CAA ও SIR-এর পক্ষে থাকার কথা জানিয়েছিলেন।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ' মতুয়া ভক্তদের ভুল বোঝানো হয়েছে, সমস্ত ভাড়া দিয়ে নিয়ে গেছে, এবং যারা গিয়েছেন তাদের কিছু টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কংগ্রেস মতুয়া ভোটে বিভাজন ঘটাতে চাচ্ছে, কিন্তু মতুয়ারা তা হতে দেবে না।'
অপরদিকে, এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি বলেন, ' মতুয়ারা রাহুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের হেনস্থা হওয়া, নাগরিকত্বের প্রমাণ দেখানোর জন্য লাইনে দাঁড় করানো, হিন্দুত্বের কার্ড দেখানো এসবের বিরুদ্ধে তারা সোচ্চার হতে চেয়েছিলেন। ব্যানার মিথ্যা কিছু বলে না। যদি কেউ টাকা দিতে মিথ্যা কথা বলে, তার দায় আমাদের নয়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের