নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - বিধানসভা নির্বাচনের আগে বাংলায় কংগ্রেসের হাইভোল্টেজ প্রচার ঘিরে উত্তেজনা তুঙ্গে। রাহুল গান্ধীর সভার ঠিক আগে রায়গঞ্জে অস্থায়ী হেলিপ্যাড ভাঙার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ভোটের আগে এই ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে জনসভা করার কথা রাহুল গান্ধীর। তার মধ্যে রায়গঞ্জ, মালদহের চাঁচল এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রায়গঞ্জ স্টেডিয়ামে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনে তার সভার প্রস্তুতি চলছিল জোরকদমে। এই আবহেই সোমবার রাতে অভিযোগ ওঠে, যেখানে রাহুল গান্ধীর হেলিকপ্টার নামার কথা ছিল, সেই অস্থায়ী হেলিপ্যাড ভেঙে ফেলা হচ্ছে।
কংগ্রেস নেতাদের দাবি, পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা কংগ্রেস নেতৃত্ব, যার মধ্যে ছিলেন তুষার গুহসহ একাধিক কর্মী। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সভা বানচাল করার চেষ্টা করা হচ্ছে। একই সুর শোনা গিয়েছে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের গলায়ও, যিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের