নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম বর্ধমান - প্রগতিশীল সাহিত্যিক রাহুল সাংকৃত্যায়নের মূর্তি উধাও। মূর্তি উদ্ধারের দাবিতে জনবাদী লেখক সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের ডাকে প্রতিবাদ মিছিল শুরু হয়। বিক্ষোভ ঘিরে বিজেপি ও বাম কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। পাল্টা স্লোগান এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা পাঞ্জাবি মোড় এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রানীগঞ্জের শিশুভগবান মোড় থেকে শুরু হয় প্রতিবাদ। মিছিল রামভগবান মোড় হয়ে পাঞ্জাবি মোড়ে পৌঁছায়। যে স্থানে আগে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি ছিল, সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের হাতে ছিল সিপিআই(এম)-এর পতাকা। মূর্তির পুরনো স্থানের কাছেই বর্তমানে বিজেপির বিধায়ক কার্যালয়ের নির্মাণকাজ চলছে। সেই এলাকায় উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একসময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাণীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ বলেন, 'গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা আরএসএস-কে উদ্দেশ্য করে কটূক্তি করা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। উপুযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
অন্যদিকে সিপিআই(এম) নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ' শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি বানচাল করার চেষ্টা হয়েছে। সভার মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ রাতে মূর্তি চুরি হলে প্রশাসন তা আটকাতে পারেনি। রাজ্যে অপরাধীদেরই প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন চলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের