নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন হলদিয়ার বিধায়ক তথা তৃণমূল নেত্রী তাপসী মণ্ডল। ২০ আগস্ট রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, "রাজীব গান্ধীর প্রয়াণ দিবস"। মুহূর্তের মধ্যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জার যেরে শুরু হয় তীব্র রাজনৈতিক আলোচনা ও কটাক্ষ।
সূত্রের খবর , বুধবার রাজীব গান্ধীর জন্মদিনের দিন রাজ্যজুড়ে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা সামাজিক মাধ্যমে রাজীব গান্ধীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান। কিন্তু হলদিয়ার বিধায়ক তথা তৃণমূল নেত্রী তাপসী মণ্ডল তার সোশ্যাল মিডিয়ায় "রাজীব গান্ধীর প্রয়াণ দিবস" বলে পোস্ট করেন। তবে দ্রুত তিনি পোস্টটি ডিলিটও করে দেন। পরে সে সমাজ মাধ্যমে জানান ভুলবশত জন্ম দিনকে প্রয়াণ দিবস লেখেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়।
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি শম্ভু চরণ ভূঁইয়া এপ্রসঙ্গে জানান , "আমরা দীর্ঘদিন ধরেই কংগ্রেস দলটা করছি। তাপসী মণ্ডল আগে বামফ্রন্ট করতেন পরে বিজেপি। বর্তমানে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। বিধায়কের জানা উচিত আজ রাজীব গান্ধীর জন্মদিন।''
মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনীক জেলার বিজেপি নেতা আশীষ মণ্ডল এপ্রসঙ্গে জানান , "বিধায়কের হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই জন্মদিনকে প্রয়াণ দিবস হিসেবে ফেসবুকে পোস্ট করছেন। ২৬ শে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে তৃণমূলের নেতা - নেত্রী এমনই ফেসবুকে ভুলভাল পোস্ট করবেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের