নিজস্ব প্রতিনিধি , হুগলী - বাঙালির উৎসব যেন শেষ হয়েও শেষ না হওয়ার মতন। দশমী থেকে নিরঞ্জন পর্ব মেটার পর পালিত হতে চলেছে কার্নিভাল। যা সমস্ত জেলায় অনুষ্ঠিত হয়। জেলার কার্নিভালে এবার বিশেষ চমক দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতির বাইরে এক অন্যরূপে দেখা যায় তৃণমূল সাংসদকে।
সূত্রের খবর, রবিবার রাজ্যে পালিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল উৎসব। রাজ্যের পাশাপশি জেলা গুলিতেও পালিত হয় এই কর্মসূচি। শনিবার হুগলীতে এই কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে হুগলীর একাধিক নাম করা পুজো অংশ নিয়েছিল। এছাড়াও, সাধারণ মানুষের পাশাপশি রাজনৈতিক নেতৃবর্গের উপস্থিতিও লক্ষ্য করা যায়। কিন্তু সেই সবের মাঝে সাধারণ মানুষের বিশেষ নজর কাড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

চলতি বছরের দুর্গাপুজোতে একাধিকবার নিজের নানান কার্যকলাপে খবরের শিরোনামে এসেছেন তৃণমূল সাংসদ। কার্নিভালেও তার ব্যতিক্রম হল না। চন্ডীপাঠ, সন্ধীপুজোয় অশ্রুজলে প্রার্থনার পর এবার কার্নিভালে ধুনুচি হাতে নাচতে দেখা গেল শাসক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গানের তালে ধুনুচি নাচ নাচলেন তিনি। কার্নিভালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।
কার্নিভাল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' দুর্গাপুজো নিয়ে মানুষ যেরকম অপেক্ষায় থাকে তেমনি কার্নিভালের জন্য মানুষ অপেক্ষা করে থাকে। এই বছর আরো অনেক বড় করে কার্নিভাল হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কার্নিভাল। যা এখন সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। দশমী যখন মানুষকে কষ্ট দেয়, কার্নিভাল মানুষের মনে কিছুটা আনন্দ নিয়ে আসে। বাংলার সংস্কৃতি এই কার্নিভালের মাধ্যমে প্রকাশ পায়।'

একইসঙ্গে, বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি তৃণমূল সাংসদ। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ' ২০২৬ এ নতুন সরকার গড়বে তখন কার্নিভাল আরো বড় করে হবে। মোদি অমিত শাহকে কাঁদতে হবে। বিজেপিকে কাঁদিয়ে ছাড়বো। মোদি দেখুক জেলার কার্নিভাল কেমন হয়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের