নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - মকর সংক্রান্তির দিন রাজনীতিতে ‘অভিষেক’ হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারীর। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করেন তিনি। এই নিয়ে তোপ দেগেছে নন্দীগ্রামের তৃণমূল নেতা। যদিও সক্রিয় ভাবে রাজনীতির ময়দানে দেবদীপ পা রেখেছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে দেবদীপ অধিকারী। আইনের ছাত্র তিনি। শুভেন্দু অধিকারী তাঁর মেজ কাকা। দেবদীপের খুবই পছন্দের মানুষ শুভেন্দু। রাজনৈতিক পরিবারে দেবদীপের জন্ম হলেও রাজনীতির ময়দানে দেখা যায়নি। মকর সংক্রান্তির দিনে প্রথমবার নিজের প্রতিনিধি হিসাবে ভাইপোকে শামিল করলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের গাংড়াচরে মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গামন্দিরে পুজো দেন দেবদীপ। এরপর কপালে টিকা লাগিয়ে প্রসাদ বিতরণ করছেন তিনি। নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের দাবি, “আসলে শুভেন্দু অধিকারী ভাইপো আতঙ্কে ভুগছেন। তাই নিজের ভাইপোকে নন্দীগ্রামে পাঠিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছেন।”
যদিও তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা জানিয়েছেন, “এর সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই। মকর সংক্রান্তি উপলক্ষ্যে মন্দিরে পুজো দিয়ে দেবদীপ তার প্রসাদ বিতরণ করেছেন। এখানে রাজনীতির কিছু নেই।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের