নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আরজি কর কাণ্ডের পর সুবিচারের দাবিতে যে লড়াই রাজ্য রাজনীতিকে নাড়া দিয়েছিল, সেই অভয়া মামলাকে ঘিরে এবার বড় রাজনৈতিক স্বীকারোক্তি। তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক ফায়দার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবার সেই অভিযোগেই যেন কার্যত সিলমোহর দিলেন অভয়ার বাবা।
আর. জি.কর কাণ্ডের পর থেকেই শাসক দলের অভিযোগ অভয়ার বাবা - মাকে নিয়ে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরজি কর কাণ্ডের পর অভয়ার সুবিচারের দাবিতে পথে নেমেছিল বঙ্গ বিজেপি। একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপি ও অভয়ার পরিবারের মধ্যে সেই যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।আর বুধবার এই বিষয়েই বিস্ফোরক দাবি করলেন অভয়ার বাবা।
অভয়ার বাবা স্পষ্টভাবে বলেন, 'যে আমাদের রাজনৈতিক প্রস্তাব দেবে আমরা তার সঙ্গে সম্পর্ক রাখব না। অনেক দলই আমাদের ভোটে দাঁড়াতে প্রস্তাব দিয়েছে। এমনকি উপ-নিবার্চনেও দাঁড়াতে বলেছিল। তখনই আমরা আর কথা বাড়াইনি। আমরা ভালো করেই জানি আদালতেই লড়াই করে আমাদের ন্যায় বিচার আদায় করতে হবে।'
অভয়ার বাবা জানান, গত বছরের আগস্ট মাসে অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানের পর থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। এমনকি ফোন পেয়ে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে গিয়ে এক ঘণ্টারও বেশি অপেক্ষা করেও কোনও নেতার সঙ্গে দেখা না হওয়ায় তাদের ফিরে আসতে হয়। এদিকে চলতি মাসের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যেই ই-মেল পাঠিয়েছেন বলেও জানান অভয়ার বাবা। তবে এই সাক্ষাৎ নিয়েও খুব বেশি আশাবাদী নন তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের