নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালিয়ে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয় কোটি টাকার সোনা সঙ্গে একটি সন্দেহজনক ডায়েরি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের রাজপ্রাসাদের মতন বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকেরা। কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের জীবন্তী এলাকায় রয়েছে সেই বাড়ি। শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার হওয়ার পর তার আত্মীয়, ঘনিষ্ঠ পুলিশ অফিসার ও ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। সোনা সহ বিভিন্ন সম্পত্তি শান্তনুর টাকায় কেনা হয়েছিল কিনা সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে ইডি আধিকারিকেরা।

জমি জালিয়াতি থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের বদলি একাধিক অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। এক ব্যবসায়ী মামলায় বৃহস্পতিবার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। আগামী ১৪ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে শান্তনু সিনহাকে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের