নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজপুরে চাঞ্চল্য। আবাসনের মধ্যেই আক্রান্ত হলেন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমার। অটো চালকের সঙ্গে বচসার জেরে রাতের অন্ধকারে ফ্ল্যাটে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত কেন্দ্রীয় আধিকারিক।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রাজপুরে। অভিযোগ, নিজের আবাসনে প্রবেশের সময় কাস্টমস অফিসার প্রদীপ কুমারের গাড়িতে ধাক্কা মারে একটি অটো। এরপরই অটোচালকের সঙ্গে বচসা বাধে। বচসা মিটলেও কিছুক্ষণ পর ওই অটোচালক দলবল নিয়ে আবাসনে চড়াও হয়। প্রায় ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী তার ফ্ল্যাটে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
শুধু তাই নয়, আবাসনে ভাঙচুর চালানোর পাশপাশি কেন্দ্রীয় আধিকারিকের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। সম্পূর্ণ ঘটনাটি আবাসনের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আহত কেন্দ্রীয় আধিকারিকের অভিযোগ, পুলিশকে ফোন করা হলেও পুলিশ কোনরূপ কর্ণপাত করেনি। যদিও ঘটনার অভিযোগ দায়ের পর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল কাউন্সিলর সোনালী রায় জানান, 'বিগত কিছুদিন ধরে সোনারপুরে দুষ্কৃতীদের ব্যাপক হারে দৌরাত্ম্য বেড়েছে। কোনো রাজনৈতিক দলই দুষ্কৃতীদের পোষে না কিন্তু তারা অন্যায় করার পর একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে যায়। প্রশাসনের কাছে অনুরোধ করবো ঘটনায় যারা জড়িত তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করুন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের