নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গাড়িতে ধাক্কা নিয়ে বচসার জেরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুরে। আধিকারিকের আবাসনে ঢুকে মারধরের অভিযোগ। রবিবার আহত আধিকারিকের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, শনিবার রাতে রাজপুরে নিজের আবাসনে ঢোকার সময় কাস্টমস অফিসার প্রদীপ কুমারের গাড়িতে ধাক্কা মারে একটি অটো। এরপরই শুরু হয় বচসা। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ওই অটোচালক দলবল নিয়ে আবাসনে চড়াও হয়। প্রায় ৫০-৬০ জন মিলে ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায়, ভাঙচুর করে এবং কাস্টমস অফিসারের মাথা ফাটিয়ে দেয়। এমনকি তার স্ত্রীকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও অভিযোগ তুলছে কেন্দ্রীয় আধিকারিক।
রবিবার আহত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাক্ষাতে আধিকারিকের পাশে থাকার বার্তা দেন তিনি। একইসঙ্গে, বিরোধী দলনেতা বলেন, 'পুরো পরিবারকে শেষ করার পরিকল্পনা নিয়ে এসেছিল। বাইরে ২০০ জন আর ভিতরে ৫৩ জন এসেছিল। এরম ধরনের ঘটনা কোনো সহ নাগরিকের সঙ্গে কাম্য নয়। বর্তমানে ওনার চিকিৎসার জন্য কল্যানী এইমসে নিয়ে যাওয়া হবে। ওনার স্ত্রী আর বাচ্চার ওপর যে হেনস্থার ঘটনা হয়েছে তার জন্য আলাদা মামলা করতে বলা হয়েছে।'
তিনি আরও বলেন, 'পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে। এখানে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে আর পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ বলছে ফোর্স নেই সাহায্য করতে পারবে না। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সাহায্য করবো। এইভাবে কোনো মানুষই বাংলায় টিকতে পারবে না। এখানে কেউই নিরাপদ না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের