নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তীব্র আক্রমণ শানালেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। তার অভিযোগ, 'এই রাজ্য এখন দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে, এখানে অপরাধ করলে সাত গুণ মাফ।'
সূত্রের খবর, শনিবার বরানগরের ভয়াবহ খুন-ডাকাতির ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারি শুন্য। সেই প্রেক্ষিতেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এই রাজ্যে প্রতিদিনই অনেক খুন হচ্ছে। বরানগরের খুন থেকে বোঝাই যাচ্ছে এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা নেই। কেউ খুন করুক বা ধর্ষণ তার কোনো শাস্তি হবে না।'
অর্জুন সিং আরও অভিযোগ করেন, ' দুষ্কৃতীরা জানে এখানে অপরাধ করলেও কোনো শাস্তি হবে না। আর এদের আরও বেশি করে সঙ্গ দেয় পুলিশ। অভিযোগ হওয়া পর্যন্তই সার তারপর আর কোনো অপরাধীদের শাস্তি হয়না। একটা সময়তো পুলিশের একটা দল বরানগরে ছিনতাই করতো। ওখানে এমন কোন অপরাধী নেই যাদেরকে বরানগর থানার পুলিশ চেনে না। কিন্তু তাতেও তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না।'
রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি নেতা বলেন, 'রাজ্য সরকার ইচ্ছে করেই অপরাধের তথ্য লুকিয়ে রাখছে। ভারতে আইন রয়েছে অপরাধীদের রক্তের নমুনা আর হাতের চাপ পুলিশের কাছে থাকবে। কিন্তু এই পশ্চিমবঙ্গই হচ্ছে একটা রাজ্য যেখানে এরম কোনো কিছুই পুলিশের কাছে নেই। আর তাই পুলিশ কোনো অপরাধীদের ধরতেও পারে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের