নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - সাতসকালে পথ দুর্ঘটনায় আহত ২। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু'টিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১০টা নাগাদ শ্রীনগর-চন্দ্রকোণা রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে থাকা ২টি মারুতি গাড়ি নয়ানজুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড সংঘর্ষের ফলে একটি গাড়ি রাস্তার ধারের খাদে পড়ে যায়, অন্যটি ছিটকে পাশের একটি আমবাগানে উল্টে যায়।

বিকট শব্দ ও আর্তনাদ শুনে মাঠ থেকে ছুটে আসেন আশপাশের কৃষকরা। তাঁরাই তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। দুমড়ে-মুচড়ে যাওয়া যানগুলি থেকে চালকদের বের করে আনা হয়। দু'জনকে রামজীবনপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী এক কৃষক জানান, 'আমরা মাঠে কাজ করছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে যাই। ভেতরে আটকে থাকা লোকজন চিৎকার করছিল। আমরাই জানলা ভেঙে চালকদের বাইরে বের করি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই চাই'।
অন্যদিকে আহত এক চালক জানান, 'সামনের গাড়ির ড্রাইভার আমাকে চেনে। দূর থেকে দেখার পর গাড়ি নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমি সঙ্গে সঙ্গে নেমে সরে যাওয়ার চেষ্টা করি। তবে যানটি পাল্টি খেয়ে যায়। গাড়ি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধুমাত্র দুর্ঘটনা নাকি কোনও চক্রান্ত, সে বিষয়ে সন্দেহ রয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের