নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - রাজ্যে ফের বড়সড় দুর্ঘটনা ! পথ দুর্ঘটনার কবলে বাইক আর সাইকেল। ঘটনায় গুরুতর জখম ৩ জন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা হালদিবাড়ি পুলিশ স্টেশনে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পোঁছে তিনজনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হলদিবাড়ির তেতুলতলা এলাকা সংলগ্ন রাস্তায় একটি বাইকে করে দুই যুবক জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। বাইক চালক সহ আরোহির নাম অর্জুন মল্লিক (২১) ও অমৃত সরকার (২৮)। তারা দুজনেই বেরুবাড়ী এলাকার বাসিন্দা। অন্যদিকে সাইকেল আরোহীর নাম গোপাল সরকার (৩৮) তিনি গোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা। তেতুলতলা এলাকায় সাইকেলের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ফলে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়ে। এলাকার মানুষ থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, "রাতের বেলা এমনিই এখানে বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে। দশটা -সাড়ে দশটা নাগাদ কোনো ট্রাফিক পুলিশও থাকে না। আমরা পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। তারপরই এমন ঘটনা ঘটে। আমরা আগে পুলিশে খবর দিই। পুলিশ এসে তাদের উদ্ধার করে। শুনলাম তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের