নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বিহারের পর রাজ্যে SIR নিয়ে প্রস্তুতি তুঙ্গে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও চার সদস্যের কমিশন প্রতিনিধি দল রাজ্যে এসআইআরের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দুইদিনের সফরে এসেছেন। বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলাগুলোর জন্য অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, রাজ্যে এসআইআর হলেও কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।
সূত্রের খবর, কোলাঘাটের বৈঠকটি দুই দফায় সম্পন্ন হয়। প্রথমে জেলাশাসক, পুলিশ সুপার, ইআরও, এআইআরও, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলি মুখোপাধ্যায়, ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সহ অনেকেই।
বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, 'নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ আছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। আধারের বিষয়টি যেটা আইনে আছে সেটাই থাকবে ওটার কোনো পরিবর্তন হবে না। অন্যান্য অনেক তথ্য নথি আছে। যাদের ২০০২ এর তালিকার সঙ্গে যোগ আছে তাদের কোনো নথি দরকার পড়বে না।'
BLO দের প্রশিক্ষণ প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ' BLO দের অনেক বিষয়েই জানার ছিল যেমন ৬,৭,৮ নম্বর ফর্ম কিভাবে পূরণ করবে সেটা। ইনুগ্র্যারেশন ফর্ম কিভাবে ফিল আপ হবে সেসব বিষয়েও জানার ছিল। অনেক প্রশিক্ষণ প্রাপ্ত অফিসার রয়েছে, শিক্ষকরা রয়েছে কোনো রকম কোনো অসুবিধা হবে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের