নিজস্ব প্রতিনিধি, হুগলী - অবশেষে রাজ্যে শুরু হল বহু প্রতীক্ষিত টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগেই ঘোষণা করেছিলেন, এবার থেকে প্রতিটি টোটোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। গত ৯ অক্টোবর সরকারি ভাবে পরিবহন দফতরের বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র নয় দিনের মধ্যেই কার্যকর হলো সেই সিদ্ধান্ত।

সূত্রের খবর, শনিবার চণ্ডিতলা ১ বিডিও অফিসে এক বিশেষ অনুষ্ঠানে মন্ত্রীর হাত থেকে টোটো চালকদের হাতে তুলে দেওয়া হয় রেজিস্ট্রেশনের শংসাপত্র, একটি প্রতীকী চাবির রেপ্লিকা, টোটোর নির্দিষ্ট নম্বর ও কিউআর কোড।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান , “এতদিন টোটো চালকরা নানা সমস্যার মধ্যে পড়তেন। এখন খুব অল্প খরচে তারা সরকারি স্বীকৃতি পাচ্ছেন। এতে তারা সামাজিক সুরক্ষার আওতায় আসবেন। দুর্ঘটনা ঘটলে বিমা সুবিধা ও প্রভিডেন্ট ফান্ডের সুযোগ পাবেন।”

মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, “৩০ নভেম্বরের পর থেকে বিনা স্বীকৃতিতে টোটো চালানো চলবে না। কেউ অবৈধভাবে টোটো তৈরি করলে বা চালালে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টোটো তৈরি করতে গেলে ট্রেড লাইসেন্স ও আইক্যাডের স্বীকৃতি লাগবে। যারা শুধু গ্যারেজ বা লেদ মেশিনে গাড়ি বানাচ্ছে, তারা আর রাস্তায় নামতে পারবে না।”

মন্ত্রী আরও জানান, “যারা ইতিমধ্যে টোটো কিনেছেন, তাদের কোনো দোষ নেই কারণ তারা জীবিকার জন্য কাজ করছেন। তবে যারা অবৈধভাবে টোটো তৈরি করছে, সেই ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ফলে আর নতুন করে অবৈধ টোটো বাজারে আসবে না।”

টোটো চালকদের জন্য রেজিস্ট্রেশনের ফি নির্ধারিত হয়েছে ১,৭৪০ টাকা, এবং এই রেজিস্ট্রেশন করলে আগামী এক বছর কোনও অতিরিক্ত খরচ লাগবে না। প্রতিটি টোটোতে থাকবে একটি কিউআর কোড, যার মাধ্যমে গাড়ির সমস্ত তথ্য সহজেই জানা যাবে।
এক টোটোচালক জানান, এই রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে সত্যি আমাদের ভবিষ্যত নিশ্চিত হলো। পরিবহন মন্ত্রীকে অনেক ধন্যবাদ।মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কৃতজ্ঞ। এই ব্যবস্থার মাধ্যমে আমরা পরিবহন দফতরের আওতায় আসতে পেরেছি।

আমরাও আইনি ভাবে এখন মানুষকে পরিষেবা দিতে পারব। আশা করি এতদিন যা কটুকথা শুনে এসেছি, আগামী দিনে তার মুখোমুখি হতে হবে না। একটাই বার্তা থাকবে আমার তরফ থেকে, এখনও যারা রেজিস্ট্রেশন করা হয়নি, তারা যেন অবিলম্বে সেটা করিয়ে নেয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের