নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোট যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। শাসক বিরোধী সংঘাত এখন তুঙ্গে। শাসক শিবিরের বিরুদ্ধে জেলায় জেলায় পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করছে বিজেপি। এবার সুন্দরবনের বকখালি থেকে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করল বিরোধী শিবির। লক্ষ্য , শাসক শিবিরের অরাজকতা বন্ধ করা।
সূত্রের খবর , বকখালি থেকে পরিবর্তন সংকল্প যাত্রার রথ বেরোবে নামখানার লালপুল নারায়ণপুর মাগরিব হয়ে পাথরপ্রতিমা অবধি। শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপি নেত্রী শর্বরী মুখার্জি। এই পরিবর্তন সংকল্প যাত্রার উদ্দেশ্যে ৪ টি রথ তৈরি হয়। বিজেপির প্রত্যেক কর্মী সমর্থকদের মধ্যে এই সংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপব দেব জানিয়েছেন , "এই রাজ্যের দুর্দশার জন্য মুখ্যমন্ত্রী নিজেই দায়ী। সাধারণ সংস্কৃতি টুকুও জানেন না তিনি। বকলমে বছরের পর বছর ধরে রাজ্য চালাচ্ছে। আমার চিন্তা রাজ্যের মানুষের জন্য। আজ অভস ডিএ দিতে পারেননি। বলছেন ৩১শে ডিসেম্বর নাগাদ ডিএ পাবে।তবে ততদিনে তো উনি মুখ্যমন্ত্রী থাকবেইনা। ভোট হয়ে যাবে ফলাফল প্রকাশ হয়ে যাবে। তাই তখন এসব কিছুই হবেনা। উনি আবার সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন।"

ভোটার তালিকায় বিচারাধীনের প্রসঙ্গে তিনি বলেছেন , "এটা আমাদের মাথাব্যথার কারণ নয়। এর জন্য নির্বাচন কমিশন অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। বাড়তি বিষিয়ে মাথা না ঘামিয়ে যদি নিজের কাজটা ঠিকভাবে করত তাহলে রাজ্যের এই দুর্দশা হত না। আজকে রাজ্যের এই হালের জন্য সম্পূর্ণ দিদি দায়ী। সুযোগ পেলে বিজেপিকে কটাক্ষ না করে রাজ্যের দিকে তাকানো উচিত।"
ক্লাইঘাটে জ্ঞানেশ কুমার ঢোকার আগে তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে বিজেপির দাবি তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। এই প্রসঙ্গে বিপ্লব দেবের দাবি , "ওনাকে কালো পতাকা দেখিয়ে লাভ নেই। যারা করেছে তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় সংবিধানের প্রতি তাদের বিশ্বাস নেই। আর উনি ভোটে দাঁড়াবেন না তাই এসব করে কি লাভ। উনি ওনার কাজটাই করবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের