নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR আবহের মধ্যেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল রাজ্যে। প্রায় ৬৫ জন IAS আধিকারিককে বদলি করল নবান্ন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানায় রাজ্য সরকার। বদলি করা হল মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্রকে।
সূত্রের খবর, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক পদে বড়সড় রদবদল করা হয়। একাধিক জায়গায় জেলা শাসক ও IAS আধিকারিককে বদলি করা হয়েছে। মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্রকে বদলি করে তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া। রাজ্য সরকারের নির্দেশে বলা হয়েছে, ' উল্লেখিত দুইজন আইএএস অফিসারকে অবিলম্বে উল্লিখিত পদে বদলি ও নিয়োগ করা হলো, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।'
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজর্ষি মিত্রকে WBHIDCO-র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। SIR আবহে আচমকাই এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। যদিও রাজ্য সরকারের এটিকে সর্ম্পূণ রুটিন বদলি বলে দাবি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের