নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। ইরান–আমেরিকা সংঘাতের আবহে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জায়গায় সরবরাহে টান পড়েছে। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই স্বস্তির বার্তা দিলেন বারাসাতের এক গ্যাস ডিস্ট্রিবিউটর।
যুদ্ধের জেরে জ্বালানি গ্যাসের সঙ্কট শুধু গৃহস্থালির রান্নাঘরেই নয়, তার প্রভাব পড়তে শুরু করেছে স্কুল-কলেজের ক্যান্টিন এবং বিভিন্ন রেস্তোরাঁতেও। একাধিক জায়গায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রান্নার কাজে সমস্যার মুখে পড়ছেন উদ্যোক্তারা। এই পরিস্থিতিতে বারাসাতের ভারত গ্যাস ডিস্ট্রিবিউটর দেবব্রত পাল দিলেন স্বস্তির বার্তা। তিনি জানান, ' এতো ভয় পাওয়ার বা প্যানিক করার কিছু নেই। বাণিজ্যিক গ্যাসের ওপর ভারত সরকার আর রাজ্য সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে সেই কারণেই আমাদের সমস্যা হচ্ছে। বাকি গৃহস্থ বাড়ির গ্যাস সবাই ঠিক সময়েই পেয়ে যাবেন।'
দেবব্রত পাল আরও জানান, 'শহরতলির গ্যাস ২৫ দিনের মধ্যে আর বাকি গ্রামের দিকে গ্যাস ৪৫ দিনের মধ্যে সমস্ত গ্রাহকরা পেয়ে যাবে। অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট যোগান আছে। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত যেমন গ্যাস ডিস্ট্রিবিউশন করা হয় সেরকমই হবে। আশা করি কোনো ডিলার এমন কাজ কিছু করবে না যেখানে দাঁড়িয়ে সমস্যার সৃষ্টি হতে পারে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের