নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ইতিহাস এইভাবেই তৈরি হয়। ইতিহাসের নাম উঠলে নদীয়ার শান্তিপুর অন্যতম। সেই শান্তিপুরে এবার গড়ে উঠবে রাম মন্দির। তবে এই বিশাল প্রকল্পের শুরু হবে অযোধ্যার মাটি দিয়ে। অযোধ্যা থেকে সেই মাটি আনতে শান্তিপুর থেকে রওনা দেবেন পুরোহিতরা। সেই মন্দির স্থাপনের শুভ সূচনা করতে শান্তিপুর ব্রহ্ম শ্মশানে জগদ্ধাত্রী মায়ের আরাধনা করলেন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।

সূত্রের খবর , আগামী ২৫ শে ফেব্রুয়ারি শান্তিপুর থেকে ২১ জন পুরোহিত অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে অযোধ্যার যে পুণ্যভূমির মাটি আনা হবে শান্তিপুরে। সেই মাটি দিয়েই কৃত্তিবাস রামমন্দির তীর্থক্ষেত্র তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। জগদ্ধাত্রী মায়ের আরাধনা করে তার কাছে অনুমতি নিয়ে পুজো আরতির মধ্য দিয়ে মায়ের নামে সংকল্প করা হয়।

বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন , "সবকিছু শুরুর আগে ভগবানের কাছে জানাতে হয়। তার অনুমতি নিতে হয়। শান্তিপুরে কৃত্তিবাস রামমন্দির তীর্থক্ষেত্র তৈরি হবে। তবে রামের জন্মভুমি অযোধ্যা থেকে মাটি এনে শান্তিপুরের মাটির সঙ্গে মিশিয়ে এর ভিত্তিস্থাপন করা হবে। তাই প্রতিষ্ঠার দেবী জগদ্ধাত্রী মায়ের কাছে সংকল্প করে তার অনুমতি নেওয়া হল। আগামী ২৫ তারিখ ২১ জন পুরোহিত অযোধ্যায় মাটি আনতে যাবেন। সেখান থেকে মাটি এনেই শুভকাজ শুরু হবে। তাই আমরা জগদ্ধাত্রী মায়ের আরাধনা করলাম।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের