নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাম নবমীর শোভাযাত্রা ঘিরে উত্তেজনা ছড়াল জঙ্গিপুরে। দুই গোষ্ঠীর সংঘর্ষে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানো হয়।
প্রতিবছরের মতো এই বছরও রঘুনাথগঞ্জ থেকে রাম নবমীর শোভাযাত্রা বের হয়। বিভিন্ন গ্রাম থেকেও ছোট ছোট মিছিল ম্যাকাঞ্জি পার্কের উদ্দেশ্যে এগোচ্ছিল। অভিযোগ, একটি মিছিল সিসাতলা এলাকায় পৌঁছতেই গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই বচসা দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিণত হয়। মিছিলকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, বড় শোভাযাত্রা যখন ফুলতলা মোড় এলাকায় পৌঁছায় তখন ফের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ কয়েকটি ফলের দোকানে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও RPF। বাহিনীর হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় টহলদারি জোরদার করা হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের