নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রামনগর বিধানসভা কেন্দ্রে ফের দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শোকজ করা হল তৃণমূল কংগ্রেসের তিন নেতাকে। রামনগর ১ ব্লকের এই নেতাদের বিরুদ্ধে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে লাগাতার কটাক্ষ , দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সংগঠনের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞার অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসকদলের জেলা নেতৃত্ব।
সূত্রের খবর , যেভাবে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে তাঁদের “বহিরাগত” সহ “পরিযায়ী” বলে আক্রমণ করা হয়েছে , তা একেবারেই মেনে নিতে পারছে না জেলা তৃণমূল কংগ্রেস। অভিযোগ , দলের নীতির তোয়াক্কা না করে এরা এককভাবে কাজ করছেন। এমনকি জনমানসে নেতিবাচক বার্তা দিচ্ছেন। জেলা নেতৃত্বের নির্দেশে শোকজ হওয়া তিন নেতার নাম হল - সুশান্ত পাত্র , তমালতরু দাসমহাপাত্র , কৌশিক বারিক।
দীর্ঘদিন ধরেই এদের বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ জমা ছিল। সম্প্রতি কিছু ঘটনায় তা চরমে পৌঁছায়। এরপরই জেলা নেতৃত্ব চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়।এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে শোকজপ্রাপ্ত তিন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোনে বা অন্য কোনও মাধ্যমে সাড়া দেননি। তাদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলে এই শোকজ নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন , এই ঘটনায় দলের অভ্যন্তরীণ অসন্তোষ আরও প্রকাশ্যে চলে এল। আবার অনেকের মতে , আসন্ন পঞ্চায়েত সহ লোকসভা নির্বাচনের আগে সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে তৃণমূল নেতৃত্ব।
এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ পণ্ডা জানান , “ঘটনাটি সত্যি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত আমি কোনও চিঠি হাতে পাইনি। চিঠি এলে বিস্তারিত জানাতে পারব।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের