নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আলোড়ন ফেলে দেওয়া রামপুরহাটের স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের (rape and murder) ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ করল পুলিশ। মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের মাত্র নয়দিনের মাথায় রামপুরহাট থানার পুলিশ শুক্রবার প্রাথমিক চার্জশিট পেশ করে। এই চার্জশিটে সুস্পষ্টভাবে ধর্ষণ করে খুনের উল্লেখ রয়েছে।
সূত্রের খবর, নিখোঁজ হওয়ার প্রায় ২০ দিন পর স্থানীয়দের উদ্যোগে রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রীর দেহাংশ উদ্ধার হয় কালিডাঙা গ্রামের একটি জলা জমি থেকে। ২৮ অগাস্ট পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ছাত্রী স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করে। শিক্ষক মনোজ বারবার পুলিশ ও নিজের আইনজীবীকে ভুল বোঝানোর চেষ্টা করলেও, তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য।
বৃহস্পতিবার শিক্ষকের বাড়ির পরিচারিকা আদালতে গোপন জবানবন্দি দেয়। যেখানে, সে ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনার সাক্ষী থাকার কথা উল্লেখ করেন। পুলিশ তদন্তে জানা যায় , ছাত্রীকে অপহরণের দিন এবং তার পরদিন শিক্ষক মনোজ পাল তাকে ধর্ষণ করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞান করে ধর্ষণের সম্ভাবনা রয়েছে। ছাত্রী সংজ্ঞা ফিরে পেয়ে পালানোর চেষ্টা করলে শিক্ষক তাকে নিজের পরিচারিকার বাড়িতে রাখার অনুরোধ জানান। পরিচারিকা তাতে রাজি না হওয়ায় মনোজ খুন করার সিদ্ধান্ত নেন বলে তদন্তে ইঙ্গিত মিলেছে।
যদিও এখনও ছাত্রীর হাত ও শরীরের নিম্নাংশের মতো গুরুত্বপূর্ণ কিছু দেহাংশ নিখোঁজ রয়েছে। ফলে দীর্ঘদিন পর জলে ফেলে দেওয়া দেহাংশ থেকে ধর্ষণের প্রমাণ পাওয়া যাবে তা নিয়ে বেশ সংশয়ে আছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের