নিজস্ব প্রতিনিধি ,নদীয়া - রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া।এরইমধ্যে ভোটার তালিকা প্রকাশের পর একের পর এক জীবিত ভোটারকে ‘মৃত’ বলে ঘোষণা।এমনকি ভোটারদের নাম ডিলিট হওয়ার ঘটনাও সামনে আসছে। তাতে সমস্যায় পড়েছে বহু মানুষ।
স্থানীয় সূত্রের খবর,রাণাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৯০ ঊর্ধ্ব গঙ্গাবালা কর্মকারের ক্ষেত্রেও একই সমস্যা।২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিলেও ২০২৫ সালের সংশোধিত তালিকায় তাঁর নাম নেই।নির্বাচন কমিশনের পোর্টালেও তাঁর ভোটার কার্ডকে ‘অস্তিত্বহীন’ দেখানো হচ্ছে। হঠাৎ মায়ের নাম উধাও দেখে হতবাক তার ছেলে অরুণ কর্মকার।
মৃত ভোটার বলে দাবি করা গঙ্গাবালা কর্মকার জানিয়েছেন ,"২০০২ থেকে আমি ভোট দিচ্ছি ,যখনই ভোট হয় আমি দিতে যাই।এমনকি ২০২৪ সালেও ভোট দিয়েছি।আমি বুঝতে পারছি না আমার নাম কেন কাটলো।৬০ বছর ধরে এখানে থাকছি এরকম আগে হয়নি।"
গঙ্গাবালা কর্মকারের পুত্র অরুণ কর্মকার জানিয়েছেন,"এবার আমাদের বাড়িতে BLO যে ভোটার তালিকা নিয়ে এসেছে তাতে আমার মায়ের নামের পাশে 'ডিলিট' বলে স্ট্যাম্প মেরে দিয়েছে।মায়ের নাম নাকি মৃত বলে দেখাচ্ছে।কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে ,সবল ও সুস্থ রয়েছে।তাছাড়া ওনার বৌমার হাত ধরে প্রতিবারই উনি ভোট দিতে যান।BLO আমাদের জানিয়েছেন এই পর্বটা মিটে গেলে তিনি নিজে দায়িত্ব করে ব্যাপারটি দেখবেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের