নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা”- প্রাচীন এই মন্ত্রে ভর করেই যুগের পর যুগ ধরে পালিত হয়ে আসছে ভাইফোঁটা উৎসব। কিন্তু সমাজ যখন ক্রমশ নারীর নিরাপত্তা প্রশ্নে উদ্বেগের মুখে, তখন সেই মন্ত্রই যেন বদলে গেল নতুন বার্তায়।”বোনের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা।” এই ভাবনাকেই কেন্দ্র করে নদিয়ার অনুষ্ঠিত হলো এক অভিনব উৎসব - ‘বোনফোঁটা’।

সূত্রের খবর, নারীর ওপর বাড়তে থাকা নির্যাতন ও সমাজে ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে বৃহস্পতিবার নদীয়ার রানাঘাটের রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন মহিলাকে ফোঁটা দেন ক্লাবের পুরুষ সদস্যরা।

তাদের প্রত্যেকেই নিলেন শপথ - “নারীর প্রতি সম্মান, সুরক্ষায় অঙ্গীকার।” উৎসবের আবহে ফোঁটা, চন্দন ও প্রদীপের আলোয় ভরে উঠেছিল রামনগর নবজাগরণ সংঘের প্রাঙ্গণ। শুধু উৎসব নয়, ছিল বার্তাও - নারী নিরাপত্তা আর কেবল আইনি দায় নয়, এটি সমাজের দায়িত্বও।

ক্লাবের সম্পাদক উত্তম দাস জানান, “সমাজে নারী নির্যাতনের ঘটনাগুলি যে হারে বাড়ছে, তাতে এমন বার্তাধর্মী উদ্যোগের এখন প্রবল প্রয়োজন। ভাইফোঁটার দিনে শুধুমাত্র ভাইয়ের মঙ্গল কামনা নয়, বোনেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পুরুষদের অঙ্গীকারের মাধ্যমেই সমাজকে বদলানো সম্ভব। এই বিশ্বাসেই এমন অভিনব ভাবনা।”

ক্লাবের এক মহিলা সদস্যা তনুশ্রী দাস জানান, “ রাস্তা ঘাটে ধর্ষণ নামক ব্যাধি রুখতেই এই পদক্ষেপ। যাতে নিম্নমানসিকতার দূরীকরণ ঘটে। মহিলারা নিরাপদে রাস্তাঘাটে যাতায়াতের সুযোগ পায়। আগামীদিনেও আমরা চাই এই উৎসব চলতে থাকুক। আমরা গর্বিত আমাদের ক্লাবের এমন উদ্যোগে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের