নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - অটোস্ট্যান্ডে বেআইনিভাবে দখল-সহ বিশৃঙ্খলার অভিযোগ ঘিরে পালিত হল ডেপুটেশন কর্মসূচি। নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে শনিবার রানিতলায় রাস্তায় নামেন পরিষেবার সঙ্গে যুক্ত চালকেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৯ সালে প্রাক্তন বিডিও আরশাদ খানের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের আওতায় মসজিদ মোড়ের সামনে একটি অটোস্ট্যান্ড গড়ে তোলা হয়। প্রায় ৬৫ জন অটোচালক রানিতলা থেকে লালবাগ রুটে যাত্রী পরিষেবা দিয়ে জীবিকা নির্বাহ করেন। ওই স্থানে সাইনবোর্ডও স্থাপন করা রয়েছে।

অভিযোগ, সাম্প্রতিক সময়ে স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটো, মাছ বিক্রেতা, ঘাস ব্যবসায়ী-সহ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত জমায়েতের ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি অটোচালকদের কটুক্তি ও হেনস্তার মুখে পড়তে হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি এক পুলিশ আধিকারিক রোজার সময় ঘাসবোঝাই গাড়ি সেখানে না রাখার নির্দেশ দেন। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বসার পরামর্শ দেন বলে দাবি বিক্ষোভকারীদের।
তবে দু’দিন পর এক টোটোচালকের সঙ্গে ওই স্থানে গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, প্রতিবাদ জানালে এক অটোচালককে ঘুষি মারা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে সমাধানের দাবিতে শনিবার বিডিও দফতরে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীরা। বিডিও অনুপস্থিত থাকায় রিসেপশনে নথি জমা করা হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে অটোচালক তারিফ শেখ জানান, 'বিশৃঙ্খল পরিস্থিতির দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। মাছ বিক্রেতারা আমাদের বলেন, সাইড হয়ে দাঁড়াতে তাঁদের পরিষেবায় বাধা আসছে। টোটোচালকেরা জোর করে জায়গা দখল করতে চাইছেন। আমাদের একটাই দাবি, আমরা যেন আগের মতো ভালোভাবে ব্যবসা করতে পারি। আর প্রশাসন অন্যান্যদের জন্য বিকল্প ব্যবস্থা নিক'।
পঞ্চায়েত সমিতির সভাপতি রেজাউল হক বলেন, 'সম্প্রতি ওই এলাকায় সমস্যা তৈরি হয়েছে। আমি অটোচালকদের লিখিতভাবে বিষয়টি প্রশাসনের কাছে জানতে বলেছিলাম। আজ বিডিও অনুপস্থিত, ফলে বিষয়টি পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের