69c292dd73df3_Gallery_1774359137748
মার্চ ২৪, ২০২৬ বিকাল ০৭:২০ IST

রাস্তা না হলে ভোট নয়! শান্তিপুরে তৃণমূল কাউন্সিলরের ওপর ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ কয়েক বছর ধরে পাকা সড়কের বেহাল অবস্থায় ক্ষুব্ধ হয়ে অবশেষে ভোট বর্জনের ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। প্রশাসনের উচ্চপদস্থ স্তরে বারবার জানিয়েও সমাধান না মেলায় এবার সরাসরি আন্দোলনের পথে নেমেছেন আন্দোলনকারীরা। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় সূত্রে জানা গেছে , স্টেশনপাড়া তেঁতুলতলা এলাকার জনবহুল অংশে দীর্ঘদিন ধরেই যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র প্রকাশ্যে আসছে। সামান্য বৃষ্টিতেই চলাচলের পথ অচল হয়ে পড়ে এবং গোটা এলাকা জলমগ্ন হয়ে পুকুরের আকার নেয়। নিকাশি নালা অবরুদ্ধ থাকায় রাস্তার উপর নোংরা জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন কয়েকশো পরিবার। বাসিন্দাদের দাবি, একাধিকবার স্থানীয় তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়কের কাছেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

কয়েক মাস আগে গর্তে মাটি ফেলে সাময়িক সমাধানের চেষ্টা করা হলেও নিকাশি ব্যবস্থার অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের বক্তব্য, শাসকদলের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও সামান্য জল যন্ত্রণা ও পানীয় সমস্যার সমাধানে ব্যর্থ প্রশাসন। কঙ্কালসার পথের কারণে টোটো, ছোট গাড়ি এমনকি জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও এলাকায় ঢুকতে চায় না। অসুস্থ রোগী কিংবা প্রসূতি মহিলাদের যাতায়াতে নাজেহাল হতে হয় পরিজনদের।

এছাড়াও আরও অভিযোগ, ২ বছর আগে কাউন্সিলর পুষ্প দাস সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন সংশ্লিষ্ট পথের জন্য অনুমোদন এসে গেছে। তারপরেও কোনো অগ্রগতি হয়নি। তাই স্থানীয়দের ধারণা সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে সরব হয়ে এলাকাবাসীর স্পষ্ট বার্তা, দ্রুত সংস্কার না হলে আসন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না কেউই।

প্রতিবাদী বিনীতা ঘোষ জানান, ‘আমরা স্টেশনপাড়ার মানুষ কি অপরাধ করেছি যে এখানে কোনও উন্নয়ন হচ্ছে না? রাস্তায় কল আছে কিন্তু জল নেই। সারাজীবন আমাদের দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। ২০ বছর ধরে এই একই করুণ দশা। এবার রাস্তা ও জল নিকাশির স্থায়ী সমাধান না হলে আমরা কেউ বুথমুখী হব না'।

অন্যতম বাসিন্দা জয়ন্ত শীল জানান, ‘৫ বছর ধরে জনপ্রতিনিধি নির্বাচিত করেও কোনও লাভ হচ্ছে না। ৪-৫ টি পাড়ার মানুষ এই পথ ব্যবহার করেন। তৃণমূল কাউন্সিলরকে জানালে কেবল আশ্বাস দিয়ে কাটিয়ে দেন। পাশের পাড়ায় কাজ হলেও আমাদের এখানে টাকা আত্মসাৎ হয়েছে বলে আমাদের ধারণা। তাই আগে কাজ হোক, তবেই ভোট দেব। মিথ্যে প্রতিশ্রুতিতে আর আমরা ভুলছি না'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের