নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি তুলেছিলেন পাটাগড়া এলাকার মানুষরা। অবশেষে এক ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়। সেই কাজ করার নামে জালিয়াতি করেছেন ঠিকাদার। রাস্তার বিভিন্ন জায়গায় পেপার ব্লক বসিয়ে দিয়েই উধাও তিনি। বাকি কাজ আর হয়নি। এরপরই ইসলামপুরের রিঙ্কুয়া মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী।
সূত্রের খবর , সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখায় গ্রামবাসী। রাস্তার মাঝে বিভিন্ন জিনিসপত্র জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। প্রায় এক ঘন্টা ধরে সেই অবরোধ চলে। ফলে যান চলাচলে অসুবিধে দেখা দেয়। খবর পৌঁছাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর পুলিশকে সবটা জানায় গ্রামবাসীরা। ঘটনার তদন্তের আশ্বাস দেয় পুলিশ।
এক গ্রামবাসী জানিয়েছেন , "প্রায় দুই বছর ধরে এই অবস্থা রাস্তার। কাজ শুরু করে এইভাবে ফেলে রেখেছে। ফলে টোটো, বাইক দুর্ঘটনা বাড়ছে। অনেক দুর্ঘটনা আমি দেখেওছি। এমন হওয়া তো উচিত নয়। এতদিনে কাজ হয়েও যাওয়া উচিত ছিল। উপরমহলে অনেক জানানো হয়েছে। তবে কোনকিছুতেই কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ এই পথ অবরোধ।"
আর এক গ্রামবাসী জানিয়েছেন , "প্রায় ৭-৮ কিলোমিটার রাস্তা। যার মধ্যে ৩ কিমি রাস্তায় কাজ হয়েছে বাকিটা হয়নি।সুস্থ মানুষই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেনা। বড় গাড়ি , বাইক গেলেই এতটাই ধুলো হয়ে যায় যে চোখ খোলা যায়না। তার মধ্যে রোগী নিয়ে যাওয়া হয়। জানিনা কেনো এখনও কাজ হল না। তবে দ্রুত এই কাজ শুরু করতে হবে। নাহলে নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের