68c2e41489441_WhatsApp Image 2025-09-11 at 7.53.01 AM
সেপ্টেম্বর ১১, ২০২৫ রাত ০৯:১৫ IST

রাস্তা থেকে তুলে নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা , উত্তাল কামারপুকুর

নিজস্ব প্রতিনিধি , হুগলী - সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে গ্রামে শুরু হল উত্তেজনার ঝড়। রাস্তার ধারে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। অভিযোগ, অভিযুক্ত প্রৌঢ়কে হাতেনাতে ধরে ফেলতেই গ্রাম যেন আদালতে পরিণত হল। পুলিশকে খবর না দিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতাদের নেতৃত্বে চলল নিজস্ব ‘শাস্তির ব্যবস্থা’।

স্থানীয় সূত্রে খবর, হুগলীর গোঘাটের কামারপুকুর গ্রামে বুধবার সন্ধ্যায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রাস্তার ধারে এক নাবালিকার যৌন নির্যাতনের চেষ্টা করেন স্থানীয় প্রৌঢ় অশোক নন্দী। ঘটনাটি কয়েকজন গ্রামবাসীর নজরে আসতেই তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়।অভিযুক্ত অশোক নন্দীকে প্রথমে মাথা ন্যাড়া করে দেওয়া হয়, গলায় জুতোর মালা পরিয়ে কান ধরে ওঠবস করানো হয়। এরপর, যৌনাঙ্গে বিচুতি পাতা লাগিয়ে বেধড়ক মারধর করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাহার আলি ও বিজেপির গোঘাট যুবমোর্চার প্রাক্তন সভাপতি তানসার আলি সহ একাধিক নেতা ও গ্রামবাসী।

 মাথা ন্যাড়া করে গণধোলাই অভিযুক্ত বৃদ্ধকে 

খবর পেয়ে শেষমেষ পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।এখন প্রশ্ন, অভিযুক্তের শাস্তি জরুরি হলেও, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিল রাজনৈতিক নেতাদের? সাধারণ মানুষও বলছেন “অপরাধীকে শাস্তি হোক, কিন্তু এমন পদ্ধতিতে নয়।”

পুলিশের দ্বারা আটক 

গোঘাট ২ নং ব্লকের তৃণমূল সভাপতি সৌমেন দিগার জানান, “ঘটনাটি নিমরুচির হলেও আমরা কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারি না । যেখানে পুলিশ প্রশাসন যথেষ্ট কর্তব্যপরায়ণ ভাবে এই বিষয় দায়িত্ব নিয়েছে সেখানে দাঁড়িয়ে এমন মধযুগীয় বর্বরতা যারা দেখিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকে সমর্থন করে না তবে যদি জানা যায় দলের কেউ যুক্ত ছিল, তার শাস্তির ক্ষেত্রেও কোনো অন্যথা হবেনা।”

তৃণমূল সভাপতি সৌমেন দিগার 

গোঘাটের ঘটনায় বিজেপি নেত্রী দোলন দাস বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের ওপর বাড়তে থাকা অত্যাচার সমাজের জন্য বড় সমস্যা। এই নিন্দনীয় অপরাধ রুখতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা প্রশ্রয় পায়। তাঁর কথায়, “অভিযুক্ত অন্যায় করেছে আর রাজনৈতিক দল আইন নিজের হাতে তুলেছে, এ দুটোই সমান অপরাধ। প্রশাসনের ক্ষমতা আছে আইন মান্য করানোর, কোনও রাজনৈতিক দলের নয়। অন্যায়ের কাছে কোনও ক্ষমা নেই, আর অপরাধের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক থাকা উচিত নয়।”

 বিজেপি নেত্রী দোলন দাস

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের