নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR শুরুর পরের দিন ফের দুই বিরোধী দলের সংঘর্ষ। ভোট যত এগোচ্ছে ততই বেসামাল হয়ে উঠেছে পরিস্থিতি। এবার রাস্তা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালেন শাসক দল ও সিপিআইএমের সদস্যরা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর , আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে বীরভূমের ভেজেনা গ্রামে একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়। তবে সিপিআইএমের অভিযোগ সেই কাজের মান অত্যন্ত নিম্ন। সেই রাস্তা কয়েক মাসের মধ্যেও আগের মত অবস্থায় ফিরে আসতে পারে। ভারী যানচলাচলের জন্য উপযুক্ত হচ্ছেনা সেই রাস্তা। অভিযোগ তুলে রাস্তার কাজে বাঁধা দেওয়া হয়।
অভিযোগ কানে না নিয়ে রাস্তার কাজ চালু করে দেওয়ার নির্দেশ দেন তৃণমূল কর্মীরা। এরপর ফের বাঁধা দেয় সিপিআইএম। এবারই হাতাহাতির পর্যায় চলে যায়।যেখানেই শুরু হয় হাতাহাতি। সংঘর্ষের মাঝে আহত হয় দুই তৃণমূল কর্মী। আপাতত হাসপাতালে চিকিৎসারত দুজন।
আহত এক শাসক দলের কর্মী জানিয়েছেন , "রাস্তা তৈরি নিয়ে আগেরদিনই পরিস্থিতি উত্তপ্ত হয়।সরকারের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করা হয়। তবে সিপিআইএমের দলের লোকেদের দাবি তাদের কেন জানানো হয়নি। এরপরই শুরু হয় ঝামেলা। আজকে সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে বাজার যাচ্ছিলাম। তখনই প্রায় চার পাঁচ জন মিলে আমার ওপর হামলা চালায়। লাঠি দিয়ে মারধর শুরু করে।"
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...