নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাস্তার পাশে টোটো চুরিকে ঘিরে উত্তেজনা ছড়াল নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া কালিপুর এলাকায়। গতকাল রাত দশটা নাগাদ তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে যান। ১২ নম্বর জাতীয় সড়কের পাশে নিজের টোটোটি রেখে ভিতরে ঢোকেন। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন টোটোটি আর সেখানে নেই। চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন টোটো চালক তপন পাল।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাস্থলটি ১২ নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় রাতের বেলাতেও সেখানে যানবাহনের চলাচল থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা টোটোটি চুরি করে নিয়ে যায়। টোটোটি যেখানে রাখা ছিল, তার আশপাশে তখন কেউ উপস্থিত ছিলেন না। ফলে চুরির মুহূর্তে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। এলাকায় আগে এমন ঘটনা খুব একটা না ঘটায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
টোটো চালক তপন পাল জানান, “আমি শান্তিপুর থানার মোড় আনন্দময়ী তলার বাসিন্দা। টোটো চালিয়েই আমার সংসার চলে। সারাদিন রোজগার করে যা পাই, তাই দিয়েই পরিবারের খরচ চলে। টোটোটা চুরি হয়ে যাওয়ায় আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে টোটোটি উদ্ধার করার আবেদন জানিয়েছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের