নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মুহূর্তেই থমকে গেলো যাত্রীবোঝাই বাস। আহত একাধিক। বিকট শব্দে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে কলকাতাগামী একটি ছুটন্ত বাস। ১২ নম্বর জাতীয় সড়কের বাবলা বাইপাসে ঘটে এই বড়সড় দুর্ঘটনা।

সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ কৃষ্ণনগর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছিল বাসটি। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরিটিকে। লরিটি আগেই রাস্তার ধারে দাঁড়িয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে। ফলে তীব্রগতির ধাক্কাজনিত কারণে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।
দুর্ঘটনার শব্দ পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পরেই শান্তিপুর ট্রাফিক পুলিশ এবং থানার কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে।বাসটিতে প্রায় চল্লিশজন যাত্রী ছিলেন বলে পুলিশ তরফে জানানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়, তবে বেশ কয়েকজন গুরুতর চোট পেয়েছেন।
লরি চালক বিপ্লব মন্ডল জানায়, “ গতকাল রাতে ১১:৩০ এর দিকে তিনি লরিটিকে রাস্তার একপাশে দাঁড় করান। সারারাত তার নিচেই ছিলেন। সকালে লরির ভেতর বিশ্রাম নিতে আসলে ৮:৩০ নাগাদ বেপরোয়াভাবে একটি বাস পিছন থেকে ধাক্কা মারে। লরির ভেতরে তাদের কোনও ক্ষতি না হলেও বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।”

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাস ও লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, বাসচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের