নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে নতুন সরকার গঠন হতেই তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোঘাট এলাকায়। মৃত ব্যক্তিকে বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে , মৃতের নাম সহদেব বাগ। তিনি নকুণ্ডার কোটা এলাকার বাসিন্দা, একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার স্ত্রী চায়না বাগ স্থানীয় পঞ্চায়েতের সদস্যা। পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সহদেব। রাত বাড়লেও তিনি আর ঘরে ফেরেননি। রবিবার সকালে এক মহিলা বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে উপুড় হয়ে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পান। তার চিৎকার শুনে ঘটনাস্থলে জমা হয় স্থানীয়রা।
দেহের পাশে একটি কাঠের মুগুর পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় রয়েছে গভীর আঘাতের চিহ্ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘাসফুল শিবিরের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। সেই প্রতিহিংসা থেকেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই খুন করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে মৃতের মেয়ে জানান, 'আমার বাবা তৃণমূল করতেন। ভোটের পর থেকেই বাবাকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে হুমকি দেওয়া হতো। যেহেতু নকুণ্ডায় তৃণমূল হেরে গিয়েছে, সেই আক্রোশ থেকেই বিজেপি বাবাকে খুন করেছে। আমরা খুনিদের অবিলম্বে গ্রেফতার ও কঠোরতম শাস্তি চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের