নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মানবিক ভালোবাসার ছোঁয়া পৌঁছাল শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পথকুকুরদের কাছে। সোমবার ডক্সার ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের রেবিস ভ্যাকসিন দেওয়া হলো। সকাল থেকে সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন গলি, পার্ক, বাজার এমনকি যেখানে যেখানে কুকুরদের দেখা মিলেছে সেখানে পৌঁছে তাদের সুরক্ষার উদ্যোগ নেন।

সূত্রের খবর , ডক্সার ফাউন্ডেশন শুধু আজকের জন্য নয়, সারা বছরই পথ কুকুরদের পাশে রয়েছে। তারা নিয়মিত কুকুরদের খাবার দেয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করায় এবং তাদের পরিচর্যার ব্যবস্থাও করে। পাশাপাশি আজ তাদের প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করার উদ্যোগ নিল এই সংস্থা। লক্ষ্য ছিল একটাই , রেবিসের মতো প্রাণঘাতী রোগ থেকে তাদের রক্ষা করা।

সংগঠনের অন্যতম সদস্য সুপর্ণা চক্রবর্তী, জানান , “আমাদের মূল লক্ষ্য হলো কুকুরদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের প্রতি মানবিক ভালোবাসা পৌঁছে দেওয়া। শহরে কয়েক হাজার কুকুর রয়েছে। আজ আমরা প্রাথমিকভাবে কিছু কুকুরকে রেবিস ভ্যাকসিন দিতে পেরেছি। বাকিদের চিহ্নিত করে পরবর্তী দিনে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
সংগঠনের সদস্যরা বলছেন, এই ধরনের উদ্যোগ কেবল কুকুরদের জীবনের সুরক্ষা দেয়নি, বরং মানুষের মধ্যে প্রাণীর প্রতি দয়া ও সহমর্মিতা জাগিয়ে তুলেছে। স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করেছেন। কারো হাতে ছিল খাবার, কারো আদর, আর কেউ কুকুরদের কাছে পৌঁছাতে সাহায্য করেছেন।

শহরের রাস্তায় ঘুরে বেড়ানো নিরাশ্রয় প্রাণীদের জীবনে এক নতুন সকাল নিয়ে এসেছে এই উদ্যোগ। মানুষের ভালোবাসা আর সচেতনতা মিলে পথ কুকুরদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারে, এই বার্তাই আজ সকলের মনে পৌঁছে গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের