নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাত পোহালেই বাগদেবীর আরাধনা আর তার আগেই উৎসবের রঙে ভরে উঠেছে প্রতিমা বাজার। স্কুল-কলেজ, ক্লাব সহ বাড়ির পুজোকে ঘিরে শেষ মুহূর্তে প্রতিমা কেনার তোড়জোড়ে ব্যস্ত ক্রেতারা। অন্যদিকে, বছরের অন্যতম বড় এই উৎসবকে সামনে রেখে দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

স্থানীয় সূত্রের খবর , বিভিন্ন প্রতিমা বাজার ঘুরে দেখা গেল, সারি সারি দোকানে সাজানো নানা মাপ আর নকশার সরস্বতী প্রতিমা। ছোট ঘরোয়া পুজোর প্রতিমার দাম শুরু হচ্ছে এক হাজার টাকা থেকে, আর বড়, বিশেষ নকশার প্রতিমার দাম পৌঁছেছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত। প্রতিমার সঙ্গে বীণা, হাঁস, অলংকার সহ রঙের বৈচিত্র্য ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করছে। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে যেন উৎসবের আবহ। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের প্রতিমা দেখে ছবি তুলছেন।

এক বিক্রেতা জানিয়েছেন, "আগের মতো পুজো আর নেই। তবে, এবারে বাজার বেশ ভালোই জমে উঠেছে। আজ আর কাল এই দু দিনেই আসল ভিড় হয়। স্কুল, কলেজ আর বাড়ির পুজোর জন্য শেষ মুহূর্তে সবাই প্রতিমা কিনতে আসছেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের