নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল ঘোষণার আগেই নাম, প্রতীক ও রণকৌশল ঘিরে চমকপ্রদ ইঙ্গিত দিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়ে তুলেছেন তৃণমূল সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর।
আগামী ২২ ডিসেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবীর। তার আগেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে তার নাম ও ছবি সম্বলিত পোস্টার–ফ্লেক্স চোখে পড়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের ধারে টাঙানো ফ্লেক্সে লেখা, 'বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর দলে দলে যোগদান করুন।'
দল ঘোষণার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন জানান, সোমবার দিনটিই তিনি বেছে নিয়েছেন বিশেষ কারণে। তার কথায়, 'আমি সোমবার ভোরবেলা জন্মেছিলাম, তাই সোমবারকেই দল ঘোষণার জন্য বেছে নিয়েছি।' নির্বাচনী লক্ষ্য নিয়েও বড় বার্তা দিয়েছেন তিনি। দাবি করেছেন, প্রয়োজনে ২৯৪টি বিধানসভা আসনেই প্রার্থী দিতে পারেন।
পাশাপাশি হুমায়ুন কবীর জানান, 'নতুন দলের স্টেট কমিটিতে অন্তত ২০ শতাংশ হিন্দু নেতা থাকবেন।' দলের নাম ও প্রতীক নিয়ে রহস্য বজায় রেখেছেন হুমায়ুন। তিনি বলেন, 'দলের নামে চমক থাকবে। তিন অক্ষরের সংক্ষিপ্ত নাম হবে, যেমন টিএমসি। লোগো ও শর্ট ফর্ম কাল বেলা ১টায় জানা যাবে।'
প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুমোদন পেতে সময় লাগলেও তার পছন্দের প্রতীক ‘টেবিল’। প্রয়োজনে জোড়া গোলাপফুল প্রতীকেও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন, নতুন দলের নামে তৃণমূল বা কংগ্রেস কোনও নামই থাকবে না। তবে দলের পতাকা জাতীয় রঙের কাছাকাছি হবে বলেও জানান তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের